এক নজরে মাদরাসা পরিচিতিঃ • নামঃ মদীনাতুল উলূম মডেল ইন. মহিলা মাদরাসা। ১নং রেল্ গেইট, ১৭১ তেজতুরী বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ মোবাইলঃ ০১৭১৬৮৮০৪১১, ০১৩০৯১০৮৫৩২ ফোনঃ ৯১১২২৮১, মাদরাসা কোড – ১১০৮২ ইমেইলঃ mumiwkm@gmail.com, ইউটিউবঃ Modimatul Ulum Model Ins. Girls Kamil Madrasah ফেইসবুকঃ Modimatul Ulum Kamil Madrasah, পেইজঃ Modimatul Ulum Model Ins. Mohila Kamil Madrasah ওয়েবসাইটঃ www.mumiwkm.com, EIIN: 108532 • অবস্থানঃ • মদীনাতুল উলূম মডেল ইন. মহিলা মাদরাসা। ১নং রেল্ গেইট, ১৭১ তেজতুরী বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ তথা ফার্মগেট, সাতরাস্তা, তেজগাঁও রেলষ্টেশন এবং কাওরান বাজারের মধ্যস্থলে অবস্থিত। • মাদরাসা প্রতিষ্ঠার ইতিহাস প্রতিটি প্রতিষ্ঠান কিংবা মহাৎ কোনো উদ্দোগের পেছনে থাকে ইতিহাস। যার সঠিক ধারনা এবং তার সত্য প্রমানের তথ্য রেখে যেতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম তা থেকে পায় উৎসাহ উদ্দীপনা। বিস্মৃতির সিঁড়ি বেয়ে তারা জানতে পারে তাদের পূর্ব পুরুষদের কীর্তি গাথা। ঠিক তেমনি আছে এ মাদরাসা প্রতিষ্ঠার ইতিহাস যা হয়তো একদিন কিংবদন্তী হিসেবে প্রচলিত থাকবে। আর ভবিষ্যৎ উত্তরসূরী শ্রদ্ধা ও ভক্তি ভরে তাদের প্রতি জানাবে সালাম, করবে সম্মান, দিবে দোয়া। পরপারে থেকেও মানুষের এক চৎমকার সেতু বন্ধন হয়ে থাকবে এ ঐতিহাসিক পটভূমি। সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদেরকে শিক্ষার আলো থেকে দূরে রেখে ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। আল্লামা কাশগরী (র.) বলেন “মায়ের কোলই হচ্ছে সন্তান-সন্ততির জন্য বিদ্যালয়।“ এজন্য একজন শিক্ষিত মা যদি কুরআন এবং হাদীসের শিক্ষায় শিক্ষিত হন তাহলে আত্নগঠনের পাশাপাশি জাতিগঠনে বেশি ভূমিকা রাখতে পারবে। নারী শিক্ষায় এ মহাগুরুত্ব অনুভব করে ১৯৬১ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামী মুজাহিদ, বিশিষ্ট রাজনীতিবিদ মুর্শিদে কামেল হযরত মাওলানা শেখ মুখলিছুর রহমান (র.) প্রতিষ্ঠা করেন মদীনাতুল উলূম মডেল ইন. মহিলা মাদরাসা। এ মাদরাসাটি হচ্ছে মুহতারাম প্রতিষ্ঠাতার নারীদের মাঝে দ্বীনী শিক্ষা প্রসারের স্বপ্নের সফল বাস্তবায়ন। • প্রতিষ্ঠাকালঃ দাখিল (মাধ্যমিক) – ১৯৭৭ সালে আমিল (উচ্চ মাধ্যমিক) – ১৯৭৯ সালে ফাযিল (স্নাতক) – ১৯৮২ সালে কামিল (স্নাতকোত্তর) – ১৯৯২ সালে আর এই ১৯৯২ সালেই মদীনাতুল উলূম মডেল ইন. মহিলা মাদরাসা বাংলাদেশে প্রথম মহিলা কামিল মাদরাসা হিসেবে স্বীকৃতি পায়।