এক নজরে মাদরাসা পরিচিতিঃ • নামঃ মদীনাতুল উলূম মডেল ইন. মহিলা মাদরাসা। ১নং রেল্ গেইট, ১৭১ তেজতুরী বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ মোবাইলঃ ০১৭১৬৮৮০৪১১, ০১৩০৯১০৮৫৩২ ফোনঃ ৯১১২২৮১, মাদরাসা কোড – ১১০৮২ ইমেইলঃ mumiwkm@gmail.com, ইউটিউবঃ Modimatul Ulum Model Ins. Girls Kamil Madrasah ফেইসবুকঃ Modimatul Ulum Kamil Madrasah, পেইজঃ Modimatul Ulum Model Ins. Mohila Kamil Madrasah ওয়েবসাইটঃ www.mumiwkm.com, EIIN: 108532 • অবস্থানঃ • মদীনাতুল উলূম মডেল ইন. মহিলা মাদরাসা। ১নং রেল্ গেইট, ১৭১ তেজতুরী বাজার, তেজগাঁও, ঢাকা-১২১৫ তথা ফার্মগেট, সাতরাস্তা, তেজগাঁও রেলষ্টেশন এবং কাওরান বাজারের মধ্যস্থলে অবস্থিত। • মাদরাসা প্রতিষ্ঠার ইতিহাস প্রতিটি প্রতিষ্ঠান কিংবা মহাৎ কোনো উদ্দোগের পেছনে থাকে ইতিহাস। যার সঠিক ধারনা এবং তার সত্য প্রমানের তথ্য রেখে যেতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম তা থেকে পায় উৎসাহ উদ্দীপনা। বিস্মৃতির সিঁড়ি বেয়ে তারা জানতে পারে তাদের পূর্ব পুরুষদের কীর্তি গাথা। ঠিক তেমনি আছে এ মাদরাসা প্রতিষ্ঠার ইতিহাস যা হয়তো একদিন কিংবদন্তী হিসেবে প্রচলিত থাকবে। আর ভবিষ্যৎ উত্তরসূরী শ্রদ্ধা ও ভক্তি ভরে তাদের প্রতি জানাবে সালাম, করবে সম্মান, দিবে দোয়া। পরপারে থেকেও মানুষের এক চৎমকার সেতু বন্ধন হয়ে থাকবে এ ঐতিহাসিক পটভূমি। সমাজের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদেরকে শিক্ষার আলো থেকে দূরে রেখে ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। আল্লামা কাশগরী (র.) বলেন “মায়ের কোলই হচ্ছে সন্তান-সন্ততির জন্য বিদ্যালয়।“ এজন্য একজন শিক্ষিত মা যদি কুরআন এবং হাদীসের শিক্ষায় শিক্ষিত হন তাহলে আত্নগঠনের পাশাপাশি জাতিগঠনে বেশি ভূমিকা রাখতে পারবে। নারী শিক্ষায় এ মহাগুরুত্ব অনুভব করে ১৯৬১ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামী মুজাহিদ, বিশিষ্ট রাজনীতিবিদ মুর্শিদে কামেল হযরত মাওলানা শেখ মুখলিছুর রহমান (র.) প্রতিষ্ঠা করেন মদীনাতুল উলূম মডেল ইন. মহিলা মাদরাসা। এ মাদরাসাটি হচ্ছে মুহতারাম প্রতিষ্ঠাতার নারীদের মাঝে দ্বীনী শিক্ষা প্রসারের স্বপ্নের সফল বাস্তবায়ন। • প্রতিষ্ঠাকালঃ দাখিল (মাধ্যমিক) – ১৯৭৭ সালে আমিল (উচ্চ মাধ্যমিক) – ১৯৭৯ সালে ফাযিল (স্নাতক) – ১৯৮২ সালে কামিল (স্নাতকোত্তর) – ১৯৯২ সালে আর এই ১৯৯২ সালেই মদীনাতুল উলূম মডেল ইন. মহিলা মাদরাসা বাংলাদেশে প্রথম মহিলা কামিল মাদরাসা হিসেবে স্বীকৃতি পায়।
দ্বীনি শিক্ষায় শিক্ষিত, উন্নত চরিত্রের অধিকারী আদর্শবান মানুষ উপহার দেয়া এবং কুরআন-সুন্নাহ মুতাবিক সমাজ গঠন ও ঈমান আক্বীদা সংরক্ষণ করা। সারা পৃথিবীতে ইসলামের মহান আদর্শ কে সমুন্নত করার লক্ষ্যে প্রকৃত ইসলামী জ্ঞানের চর্চা করা।
প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
শিক্ষার কেন্দ্রীয় প্রবণতা রোধ করার লক্ষ্যে শিক্ষা নীতির বিশেষধারা সংযোজিত রয়েছে। মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী এবং উচ্চ নৈ্তিকতা সম্পন্ন মানব সম্পদ গঠন করা।
সঠিক ধর্মীয়, নৈতিক শিক্ষা ও যুগোপযোগী আধুনিক শিক্ষার সমন্বয়ে বর্তমানে প্রতিষ্ঠানটি গুনগত ও মানসম্মত শিক্ষাদানে সক্ষম। বর্তমান সরকারের শিক্ষা বিষয়ক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায়, শিক্ষার্থীদের নিরলস অধ্যয়ন ও অধ্যবসায় এবং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত পরামর্শে প্রতিষ্ঠানটি অগ্রসর হচ্ছে!!!
প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন।
সেবার মনোভাব নিয়ে মান সম্পন্ন শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে প্রতিষ্ঠানটি একটি স্থান করে নিয়েছে।
ঐতিহ্যবাহী রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী “রহমতে আলম ইসলাম মিশন” পরিচালিত ...
উপমহাদেশের প্রখ্যাত সুফী সাধক ওলীয়ে কামেল বান্দা ফকির শেখ মুখলেছুর রহমান (রঃ) ...