ঐতিহ্যবাহী রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী “রহমতে আলম ইসলাম মিশন” পরিচালিত দুঃস্থ মানবতার খেদমতে নিয়োজিত একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত মদীনাতুল উলূম মডেল ইনঃ মহিলা কামিল মাদরাসা বাংলাদেশের সর্বপ্রথম মহিলা কামিল মাদরাসা। মদীনাতুল উলূম মহিলা কামিল মাদরাসা তার প্রতিষ্ঠালগ্ন থেকে এ যাবত ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সুষ্ঠ ও শুদ্ধ সমন্বয় সাধন এবং ছাত্রীদের চারিত্রিক ও মানসিক গঠনের উপর সর্বাধিক গুরুত্ত্বারোপ করায় অতি অল্প সময়ে যথেষ্ঠ সুনাম অর্জন করেছে। আমি প্রতিষ্ঠানটির সার্বিক মঙ্গল ও উত্তরোত্তর উন্নতি কামনা করছি।