Madrasah Code: 15622
  • অধ্যক্ষের বাণী

অধ্যক্ষের বাণী

উপমহাদেশের প্রখ্যাত সুফী সাধক ওলীয়ে কামেল বান্দা ফকির শেখ মুখলেছুর রহমান (রঃ) ১৯৬১ সালে রহমতে ইসলামী মিশন ট্রাস্ট এর অওতাধীন অত্র মদীনাতুল উলূম মডেল ইনঃ মহিলা কামিল মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের ইহাই প্রথম মহিলা কামিল মাদরাসা। মাদরাসাটি পর পর ৩ বার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত হয়েছে। ফলাফলের দিক থেকে টপ ২০ তে বেশ কয়েকবার অত্র প্রতিষ্ঠানটি স্থান করে নিয়ে নারী শিক্ষা বিস্তারে প্রথম শ্রেণির শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অগ্রনী ভুমিকা পালন করছে। মাদরাসাটিতে একঝাক দক্ষ, যোগ্য স্মাট শিক্ষক/ শিক্ষিকা নিয়মিত তাদের মেধা, যোগ্যতা ও দক্ষতা দিয়ে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো বিতরন করে যাচ্ছে। ইলমে দ্বীন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত অত্র মাদরাসাটি জাতী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। আল্লাহর রহমতে ভবিষ্যতেও জাতী গঠনে এই দায়িত্ব পালন করে যাবে ইনশাআল্লাহ, সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।