ঢাকার গুলশান তেজগাঁও জোন এর শ্রেষ্ঠ মাদ্রাসা মদীনাতুল উলূম মডেল ইনঃমহিলা কামিল মাদ্রাসা ও শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক নির্বাচিত হয়েছেন উপাধ্যক্ষ মুফতি মাওঃ মোঃ নেছার উদ্দিন। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ ঢাকা শহরের প্রাণকেন্দ্র তেজগাঁও ফার্মগেটে অবস্থিত রহমতে আলম ইসলাম মিশন ট্রাস্ট এর মদীনাতুল উলূম মডেল ইনঃমহিলা কামিল মাদ্রাসাটি এই জোনের শ্রেষ্ঠ মাদ্রাসা এবং উক্ত মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি মাওলানা মোঃ নেছার উদ্দিন গুলশান তেজগাঁও জোনের মাদ্রাসার শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।